ঢাকাTuesday , 27 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসা ছাড়াই ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা

Link Copied!

বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব নীলিমা আফরোজ।
এতে বলা হয়, বাংলাদেশ ও গাম্বিয়া সরকারের মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি গত বছরের ১৩ মার্চ উভয় দেশের প্রতিনিধির মাধ্যমে স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়া ৯০ দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবে।
উল্লেখ্য, আর্টিকেল ১০(১) অনুসারে গত বছরের ১ জুলাই থেকে গাম্বিয়ায় চুক্তিটি কার্যকর হয়েছে। বাংলাদেশের সব ইমিগ্রেশন চেক পয়েন্টে এ ব্যবস্থা অবিলম্বে কার্যকর হবে।