নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত সচিব(১৬০৬) মো. আবদুল মান্নান জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হিসেবে যোগদান করেছেন।
কর্পোরেশনে যোগদানের আগে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মো. আবদুল মান্নান ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারে যোগদান করেন। তিনি ৫ম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ভূমি জরিপ অধিদফতরে মহাপরিচালক হিসেবে ৪ বছর নিয়োজিত ছিলেন।

