ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

Hajj_Financeনিজস্ব প্রতিবেদক: শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা(এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এবং নগদ ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ব্যারিস্টার রফিক উল হক।
বার্ষিক সাধারণ সভা শেষে কোম্পানির ৪৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় কোম্পানির শেয়ার হোল্ডার ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমকে কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। একইসভায় সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদকে নির্বাহী কমিটির আবারও চেয়ারম্যান, সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদকে অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।