ঢাকাMonday , 26 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা

Link Copied!

গণভোট ও সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেট থাকবেন।