ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা সংস্কারের দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

Link Copied!

Feni-Road-Picসিলেট প্রতিনিধি: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কার এবং আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নের দাবিতে শনিবার সকাল ৬টা থেকে ৭২ ঘন্টার অবরোধ শুরু করেছে কোম্পানীগঞ্জ ছাত্র ঐক্যজোট।
অবরোধের সমর্থনে শনিবার সকাল থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদর এবং পাড়ুয়া সাকেরা পয়েন্টে পিকেটিং করছে অবরোধকারীরা। এ কারণে সড়কে কোনো ধরণের যানবাহন চলছে না। পাশাপাশি নৌপথেও যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও অবরোধের কারণে ভোলাগঞ্জের পাথর খোয়াড়ি ক্রাশার মিলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ছাত্র ঐক্যজোটের আহ্বায়ক আমিনুল ইসলাম হামিম।
প্রসঙ্গত, সড়ক সংস্কারের দাবিতে গত বৃহস্পতিবার ৭২ ঘন্টার অবরোধের ডাক দেয় ছাত্র ঐক্যজোট। অবরোধ সফলের লক্ষ্যে গত দুদিন ধরে এলাকায় মাইকিং করা হয়।