ঢাকাSunday , 25 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধান-আলু-পেঁয়াজ-সবজি-সরিষার উৎপাদন বেড়েছে: কৃষি উপদেষ্টা

Link Copied!

দেশে ধান, আলু, পেঁয়াজ, সবজি ও সরিষার উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষির সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানান তিনি।
এ সময় উপদেষ্টা বলেন, গত বছরের চেয়ে এ বছর ধানের উৎপাদন ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে আলুর উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার চাষি আলুর দামই পায়নি। তাদের একটা প্রণোদনা দেওয়ার চিন্তা ভাবনা আছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পেঁয়াজের উৎপাদন ২২ শতাংশ বেড়েছে। এবার বাজারে দাম স্থিতিশীল রয়েছে। শাকসবজির উৎপাদন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে দাম মোটামুটি স্থিতিশীল। দাম একদম কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দাম না পেলে মূলা, ফুলকপি গরুকেও খাইয়ে দেয়।
তিনি বলেন, আমরা চাই দামটা স্থিতিশীল থাকুক। এখন মাঘ মাস শুরু হয়েছে, এরপর ফাল্গুন-চৈত্র মাসে সবজির দামে বেশি ঝামেলা তৈরি হয়।
উপদেষ্টা জানান, সবচেয়ে বেশি ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে সরিষার। আমরা ৬৪ জেলায় ১০০ মিনি কোল্ডস্টোরেজ করে দিয়েছি। আরও নতুন করে ১০০ কোল্ড স্টোরেজ করা হচ্ছে। এবার নন ইউরিয়া সারের মজুত ১৯৬১ সালের পর সর্বোচ্চ বলেও জানান কৃষি উপদেষ্টা।
এ সময় কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।