ঢাকাSaturday , 28 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবকাঠামোর ধারণা নিতে যুক্তরাজ্যে শিল্পমন্ত্রী

Link Copied!

amuনিজস্ব প্রতিবেদক: উন্নত দেশগুলোর মান অবকাঠামো ও গুণগত মাননীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শনিবার সকালে তারা ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।
শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মান ইনস্টিটিউট, অ্যাক্রেডিটেশন সংস্থা এবং গবেষণাগার পরিদর্শন করবেন। শিল্পমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এস.এম. গোলাম ফারুক, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক, আইএমইডির প্রধান শেখ নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের উপ-প্রধান মু. আনোয়ারুল আলম এবং মন্ত্রীর একান্ত সহকারী সচিব এফ.এম. মাহমুদ (কিরন)।
সফরসূচী অনুযায়ী, প্রতিনিধিদলটি ২৮-৩১ মার্চ লন্ডনে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এবং ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তারা সংস্থাগুলোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়া তারা ১-৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিসহ অন্যান্য মান সংস্থা ও গবেষণাগার পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তারা এসব প্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। এর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মান অবকাঠামোর উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হবেন।
প্রতিনিধিদলটি ৮-১১ এপ্রিল কানাডার অটোয়ায় অবস্থিত কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এর কার্যালয় পরিদর্শন করে সংস্থার কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা নেবেন। এ সময় তারা স্থানীয় শিল্প উদ্যোক্তা, মান গবেষক, পরীক্ষকসহ সংশ্লিষ্টদের সাথেও মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ইউনিডো ও নোরাডের কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগতমান বিশ্বমানে উন্নীত করতে উন্নত দেশগুলোর আদলে প্রয়োজনীয় নীতি ও অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ এ সফরের অন্যতম লক্ষ্য।
আর সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে লব্ধ জ্ঞান ও সুপারিশ বাংলাদেশের জাতীয় গুণগতমান (পণ্য ও সেবা) নীতি, ২০১৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
১৩ এপ্রিল প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা আছে।