ঢাকাMonday , 19 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমবায় অধিদপ্তরের যোগসাজশে কালবে আগষ্টিনের প্রহসনের নির্বাচন!

Link Copied!

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যবসায়ীক পার্টনার ও ডোনার এবং জুলাই গণহত্যা মামলার আসামি সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশন দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ ( কালব) লিমিটেড এ পাতানো নির্বাচনের আয়োজন করেছে বলে জানা গেছে। আর এই প্রহসনের নির্বাচন আয়োজনে সহযোগিতা করছেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক( অডিট ও আইন) নবিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক এবং পাতানো নির্বাচন আয়োজন কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান। এই অপকর্মে নিরব সমর্থন দিয়ে যাচ্ছেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সমবায় মাফিয়া কালবের দখলদার চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন পাতানো নির্বাচনের জন্য কমিটি আনার জন্য এক কোটি টাকা খরচ করেছেন। অতিরিক্ত নিবন্ধক নবিরুল ইসলাম এর ছেলেকে অষ্ট্রেলিয়া পাঠানোর জন্য আগষ্টিন ৫০ লাখ টাকা দিয়েছেন। অন্যদিকে যুগ্ম নিবন্ধক কামরুজ্জামানকে ২০ লাখ টাকা ঘুষ দিয়েছেন এবং তার মেয়ে কে হলিক্রস স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। কালবের অবৈধ চেয়ারম্যান এর ঘুষের টাকা গেছে খোদ নিবন্ধকের পকেটেও। আগষ্টিনের ঘুষ আর উপঢৌকনের সুবাদে আদালতের নিষেধাজ্ঞা ও আইন বিধি লঙ্ঘন করে জাতীয় নির্বাচনে ছয় দিন আগে তথা ১২ ফেব্রুয়ারি আগষ্টিনের ছক অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনের আগে সরকার সবধরনের নিবাচনিক কার্যক্রম নিষিদ্ধ করলে, আবার আগষ্টিনের ছক অনুযায়ী পকেট নির্বাচন কমিটি ১৪ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।
কালব সূত্রে জানা গেছে, কালবের অতীতের নির্বাচন সমবায় অধিদপ্তর, কালব রিসোর্টে অথবা নিরপেক্ষ কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার অতীতের নজির ভঙ্গ করে খ্রীষ্টান সম্প্রদায়ের স্থাপনা বটমলী হোমসে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেছে। কালব এর সংখ্যাগরিষ্ঠ সদস্য মুসলিম হওয়া সত্ত্বেও খ্রিস্টান সম্প্রদায়ের স্থাপনায় নির্বাচনের আয়োজনের উদ্যোগে কালব এর সদস্যদের মধ্যে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। কালব এর অভিজ্ঞ ডেলিগেটদের মতে, মাফিয়া আগষ্টিন পেশি শক্তি প্রয়োগ করে তার অনুগত নির্বাচন কমিটির মাধ্যমে নিজের অনুকূলে ফলাফল নিয়ে নিবেন। সূত্র দাবি করেছে, নির্বাচন কমিটি নিয়ে যে সন্দেহ ছিল, তা বাস্তবেও প্রতিফলন ঘটেছে। সমবায় আইন ও বিধি অনুযায়ী আগষ্টিন পিউরিফিকেশনসহ তার প্যানেলের সকলের প্রার্থিতা অবৈধ। অথচ আগষ্টিনের বগলদাবা নির্বাচন কমিটি আগষ্টিনের প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল না করে, উল্টো তার বিরুদ্ধ প্যানেলের সেক্রেটারিসহ একাধিক প্রার্থীর মনোনয়নপত্র ঠুনকো কারণ দেখিয়ে বাতিল করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালব এর অবৈধ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন বিগত তিন বছরে বিভিন্ন প্রক্রিয়ায় কালব থেকে প্রায় ৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লুটপাটের কালো টাকা নিয়ে নেমেছেন নির্বাচন করতে । লুটপাটের কালো টাকা দিয়ে নিয়েছেন পকেট নির্বাচন কমিটি। টাকা দিয়ে কালবের সদস্য সমিতির কমিটি ম্যানেজ করে অভিজ্ঞ ও শিক্ষিত ডেলিগেটদের ডেলিগেটশীপ বাতিল করে দিয়েছেন আন্ডার মেট্রিক আগষ্টিন পিউরিফিকেশন। ভোটার প্রতি পাঁচ লাখ টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ নিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।