ঢাকাMonday , 19 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা উত্তরে বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ মঙ্গলবার

Link Copied!

ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে একটি নির্দেশিকা প্রস্তুত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রস্তুত করা এ নির্দেশিকা প্রকাশ করবে ডিএনসিসি।
সোমবার (১৯ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল দুপুর ১২টায় গুলশানে ডিএনসিসির নগর ভবনে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিশ্চিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ নিয়ন্ত্রকের পক্ষে একটি নির্দেশিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নগর ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএনসিসি। সংবাদ সম্মেলনে নির্দেশিকা উপস্থাপন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।