ঢাকাSunday , 18 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারসহ ৩ রাষ্ট্রদূতের

Link Copied!

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকসহ ৩ দেশের রাষ্ট্রদূত। সাক্ষাতে সরকার গঠন করলে বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি কী হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। তারা মনে করছেন, নির্বাচন ভালো হবে। এ বিষয়ে সবাই আন্তরিক।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এসব কথা জানান। বিকেলে প্রথমে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সাক্ষাৎ হয় বিএনপির চেয়ারম্যানের। এরপর ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি সাক্ষাৎ করেন। সবার পরে ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবার। গতকাল সন্ধ্যায় তাদের পক্ষ থেকে পাঠানো একটি ফুলের তোড়া যমুনায় প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।