ঢাকাSunday , 18 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

Link Copied!

রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের অবস্থান কর্মসূচি ঘিরে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানায় বিজিবির মিডিয়া পরিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

এর আগে, সকালে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। তাদের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন রায়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির দুপুর ১২ টায় নির্বাচন ভবনের সামনে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে আজকে রাত পর্যন্ত নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করব।’