ঢাকাSunday , 18 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজার্ভ বেড়ে ৩২.৬২ বিলিয়ন ডলার

Link Copied!

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন বা ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮.০২ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করার পর গত ৮ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৯ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৭ হাজার ৮৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।