ঢাকাThursday , 15 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ৬ বসতঘর পুড়ে ছাই

Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার ঘরসহ মোট ছয়টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান জুনমান হোসেন জানান, আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।