ঢাকাThursday , 15 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

Link Copied!

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী ( রুটিন দায়িত্ব) হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো: বেলাল হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আশাফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মো: বেলাল হোসেন এলজিইডি সদর দফতরে পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিটে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। সে দায়িত্বের পাশাপাশি তিনি রুটিন দায়িত্ব হিসাবে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) মো: বেলাল হোসেন একজন দক্ষ, সজ্জন ও স্বল্পভাষী কর্মকর্তা হিসাবে ব্যাপক জনপ্রিয়। এর আগে দীর্ঘদিন তিনি এলজিইডি মদর দফতরে প্রশাসন বিভাগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর মেধা ও দক্ষতায় এলজিইডিতে গতি ফিরে আসবে বলে অনেকেই আশাব্যক্ত করেছেন। সহকর্মীরা তাঁর সুস্বাস্থ্য কামনা করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।