ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্নতায় ফিনাইল নয়, গোমূত্র!

Link Copied!

interআন্তর্জাতিক ডেস্ক : হিন্দু জাতীয়তাবাদি সংগঠন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর সব কিছুতেই হিন্দুত্ব আমদানির চেষ্টা করছেন দলটির নেতাকর্মি ও বিধায়করা। বেশ কয়েকটি রাষ্ট্রে গরু জবাই নিষিদ্ধের উদ্যোগের পর এবার পরিচ্ছন্নতার কাজে ফিনাইলের পরিবর্তে গোমূত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মন্ত্রী মেনকা গান্ধী।
সম্প্রতি তিনি তাঁর সহকর্মী মন্ত্রীদের অনুরোধ কোনও ‘বাজে’ রাসয়ানিক পদার্থের বদলে গো মূত্রের মত প্রাকৃতিক পদার্থ দিয়েই সরকারি দফতরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন।
মন্ত্রিপরিষদে চিঠি লিখে চিঠিতে মেনকা গান্ধী গো মূত্র থেকে তৈরি ‘গানুইল’ কে পরিচ্ছন্নতা রক্ষার জন্য ফিনাইলের পরিবর্তে ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি ‘গানুইল’, ‘পরিবেশ বান্ধব’।
তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের মন্ত্রনালয়ের পরিবেশের পক্ষে ক্ষতিকর রাসয়ানিক ফিনাইলের পরিবর্তে ‘গানুইল’ ব্যবহার করুন।’
মেনকা জানিয়েছেন কেন্দ্রীয় ভাণ্ডার  ‘গানুইল’ মজুত করা শুরু করে দিয়েছে। হোলি কাউ ফাউন্ডেশন নামের একটি এনজিও ‘গানুইল’ বাজারে আনতে চলেছে। এই এনজিওর দাবি এটি পরিবেশ বান্ধব, এতে কোনও কৃত্রিম পদার্থ নেই। কিন্তু ক্ষমতা ফিনাইলের মতই!