ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অফিসে বিকিনি পরে আসা যাবে!

Link Copied!

dress-codeআন্তর্জাতিক ডেস্ক : ভারতের পর্যটন অঞ্চল গোয়ার কংগ্রেস দলীয় বিধায়ক অ্যালেস্কিও রেজিনাল্ডো লরেন্সো বলেছেন, সরকারি অফিসে নারীদের বিকিনি পরে আসার অনুমতি দেয়া উচিৎ।
গোয়া সরকার রাজ্যের শিল্প ও সংস্কৃতি দফতরের কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালুর পরিপ্রেক্ষিতে বুধবার গোয়া বিধানসভার বাইরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড্রেস কোড বিষয়ে গোয়া সরকারের নতুন নিয়মের তীব্র সমালোচনা করে  অ্যালেস্কিও রেজিনাল্ডো  বলেন, ‘প্রত্যেককে নিজেদের পছন্দের পোশাক পরে অফিসে আসতে দেয়া উচিৎ। এমনকি, কেউ বিকিনি পরে অফিসে এলে আপত্তির কিছু নেই। সরকারি দফতরে কেউ যদি বিকিনি পরে আসতে চান, তবে তাতেও অনুমতি দেওয়া প্রয়োজন।’
সরকার ঘোষিত নতুন ড্রেস কোড অনুযায়ী শিল্প ও সংস্কৃতি বিভাগের কর্মিরা এখন থেকে স্লিভলেস জামা, জিনস ও কট প্যান্ট, টি-শার্ট ও পায়জামা পরে অফিসে আসতে পারবেন না।