ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে পালিয়েছেন হাদি

Link Copied!

Hadiআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সৌদি আরব পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাজধানী রিয়াদের বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
গত বছর রাজধানী সানা দখল করে বিদ্রোহী শিয়া মিলিশিয়ারা। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে তিনি বন্দর নগরী এডেনে পালিয়ে যান। গত সপ্তাহে এডেনে হাদির প্রাসাদে বিমান হামলা চালায় শিয়া মিলিশিয়ারা। এরপরই গুজব ওঠে হাদি সেখান থেকে পালিয়ে গেছেন। হাদীর সমর্থনে বৃহস্পতিবার ইয়েমেন বিমান হামলা চালায় সৌদি আরব।
এ দিকে, মিশরের শার্ম আল শেখে ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ২৬তম আরব শীর্ষ সম্মেলন । এ সম্মেলনে হাদি ইয়েমেনের প্রতিনিধিত্ব করবেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।