ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবকিছুই এখন স্বাভাবিক

Link Copied!

TANGAIL-IGPটাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘দেশে পেট্রোলবোমা সন্ত্রাস এখন অনেকটাই কমে এসেছে। হরতাল অবরোধেরও কার্যকারিতা এখন আর নেই। সবকিছুই এখন স্বাভাবিক।’
শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ মাঠে কমিউনিটি পুলিশের জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেনি। তবে তিনি নিখোঁজ হলে দায়িত্ব পুলিশের এটা সত্য। কিন্তু নিখোঁজ হলে পরিবারেরও দায়িত্ব আছে মামলা করার।’
তিনি বলেন, ‘সালাহউদ্দিনের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এরপরও পুলিশ সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে জিডি করে তদন্ত করছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।’
এর আগে, কমিউনিটি পুলিশের জেলা সমাবেশে অতিথির বক্তব্য দেন এ কে এম শহীদুল হক।
কমিউনিটি পুলিশিং জেলা কমিটির উপদেষ্টা পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক (ডিসি) মাহবুব হোসেন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান আনিস প্রমুখ।
সমাবেশে জেলার সব থানার ওসিসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।