ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় নান ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

Link Copied!

rapeআন্তর্জাতিক ডেস্ক: অবশেষে ১২ দিন পর রানাঘাটে মিশনারি স্কুলে নানকে গণধর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডি।
বুধবার রাতে মহম্মদ সেলিম নামে ওই ব্যক্তিকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে একই সঙ্গে আরও এক ব্যক্তিকে আটক করে বৃহস্পতিবার কলকাতায় আনা হয়েছে।
সিআইডি সূত্র জানিয়েছে, সেলিম রানাঘাট-কাণ্ডের অন্যতম অভিযুক্ত। তবে ওই ঘটনায় সেলিমের ভূমিকা কী ছিল তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানতে পারেনি সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য  সেলিমসহ দু’জনকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে।
কয়েক  দিন আগে হাবরা থেকে দুই মহিলাকে আটক করা হয়েছিল। তাদেরকে জেরা করেই সেলিমের খোঁজ পায় তদন্তকারীরা। পরে মু্ম্বাইয়ের নাগাপট্টি থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গত ১৪ মার্চ রানাঘাটের একটি মিশনারি স্কুলে ঢুকে লুটপাট এবং ৭৪ বছরের নানকে ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতজুড়ে। আলোড়ন সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলেও।