ঢাকাThursday , 26 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আল জাজিরার ‍দুই সাংবাদিক আটক

Link Copied!

aljaziraআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার দুই সাংবাদিককে আটক করা হয়েছে। মঙ্গলবার বোর্নো প্রদেশের মাইদুগুরি থেকে তাদের আটক করা হয়।
আহমেদ ইদরিস ও আলী মুস্তফা নামে আল জাজিরার এই দুই সাংবাদিক নাইজেরিয়ায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। জাতিগত নাইজেরিয় এই দুই সাংবাদিককে মঙ্গলবার মাইদুগুরির একটি হোটেল থেকে তাদের যন্ত্রপাতিসহ আটক করে সেনা সদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকরা কোন ধরণের রক্ষাব্যবস্থা ও পূর্বানুমতি ছাড়া কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই দুই সাংবাদিককে আটক রাখা হবে।
এদিকে দুই সাংবাদিকের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। প্রতিষ্ঠানটি তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে।