নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মোবাইল ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের কারিগরি সহায়তায় ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়ের আওতায় অনলাইন পেমেন্ট সার্ভিস চালু করেছে।
মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর ও সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুল হক ও এসএসএল ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মাহবুব-উল-আলম ও এসএসএল ওয়্যারলেসের মহা-ব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এ সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকরা সার্বক্ষণিক ইন্টারনেট ও মোবাইলভিত্তিক ব্যাংকিংয়ে এসএসএলের তালিকাভুক্ত প্রায় ৩৫০ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

