ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দিন বন্ধের পর আশুগঞ্জে সার উৎপাদন শুরু

Link Copied!

fertiliser-industryব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসার ও প্রাইমারি রিফরমারের ক্রটির কারণে ৪ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ফের উৎপাদন শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
কারখানাটিতে ৪ দিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১২শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। এনিয়ে গত দেড় মাসে কারখানার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটি অন্তত ৫ বার উৎপাদন বন্ধ হয়ে যায়।
চার দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৬ কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। চলতি অর্থ বছরে কারখানার ১ লাখ ৪০ হাজার টন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি।
আশুগঞ্জ সার কারখানার মহা ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈইয়াম  জানান, ২০ মার্চ শুক্রবার বিকেলে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের ক্রটি দেখা দিয়ে প্রথমে কারখানাটির সার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানা চালু করতে গেলে বিকেল ৪টায় একই প্লান্টের প্রাইমারি রিফরমারে ত্রুটি দেখা দিলে আবারো কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে মঙ্গলবার বিকেলে পুনরায় কারখানার উৎপাদন শুরু করেছে।
কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।