ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্র-শনি ব্যাংক খোলা

Link Copied!

bangladesh-bankনিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের টাকা জমা দেয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার  তফসিলী ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের নির্বাহীদের এ বিষয়ে চিঠি দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে অর্ডার বা কোন তফসিলিী ব্যাংকের রশিদ সংগ্রহের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের সকল শাখা আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ তারিখ) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়া যাচ্ছে।’
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (২৭, ২৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চলতি মাসের ২৩ তারিখে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষাপটে এ কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দেয়।