ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরের পার্লামেন্টে লি’র মরদেহ

Link Copied!

leআন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরের প্রয়াত নেতা লি কুয়ান ইউ’র মরদেহ বুধবার পার্লামেন্ট ভবনে নিয়ে যাওয়া হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত মরদেহটি এখানেই থাকবে বলে জানা গেছে। জাতির জনকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই হাজার হাজার মানুষ মেখানে ভিড় করেছেন বলে বিবিসি জানিয়েছে।
বুধবার সকালে একটি সেনা শকটে করে মরদেহটি তার সরকারি বাসভবন থেকে পার্লামেন্টে বয়ে আনা হয়। এ সময় প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন বহু মানুষ।
আধুনিক সিঙ্গাপুরের স্থপতি হিসেবে স্বীকৃত লি কুয়ান ইউ সোমবার ৯১ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এক সপ্তাহের শোক পালিত হচ্ছে দেশটিতে। শোক শেষে রোববার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার তার মরদেহ পার্লামেন্টে রাখার পর হাজার হাজার মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেক ব্যবসায়ীও রয়েছেন। তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন। ফুলে ফুলে ভরে গেছে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি। তার জন্য খোলা হয়েছে শোক বই।
এর আগে পরিবারের সদস্যদের শোক প্রকাশের জন্য সোমবার ও মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে রেখে দেয়া হয়েছিল লি’য়ের মরদেহ। সেখানেও ছিল মানুষের ঢল। অনেককে প্রধানমন্ত্রীর ভবনের বাইরে ফুল আর শোক বার্তা রেখে যেতে দেখা গেছে।
পরে বুধবার জাতীয় পতাকা দিয়ে মোড়ানো লি কুয়ান ইউ’র কফিনটি একটি সেনা শকটে করে পার্লামেন্টে নিয়ে আসা হয়। এসময় সরকারের উর্ধ্বতন প্রশাসনিক এবং সামরিক কর্মকর্তাদের মরদেহের সঙ্গে সঙ্গে আসতে দেখা যায়।
শহরের ভিতর দিয়ে লির কফিন বয়ে নিয়ে যাওয়ার সময় শত শত মানুষ তার নামে শ্লোগান দিতে থাকেন। প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের অল্প সময়ের জন্য ছুটি দেয়া হয়েছিল।
এদিকে মঙ্গলবার সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং লি’য়ের পুত্র লি সিয়েন লুং প্রয়াত নেতার নামে একটি নতুন অর্কিড ফুলের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন। ওই ফুলটির নাম দেয়া হয়েছে আরান্ডা লি কুয়ান ইউ। মরদেহের সঙ্গে পার্লামেন্ট ভবনে ওই ফুলটিকেও রাখা হয়েছে বলে জানা গেছে।
লি কুয়ান ইউ দীর্ঘ ৩১ বছর (১৯৫৯ থেকে ১৯৯০ সাল ) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরও  তিনি ২০১১ সাল পর্যন্ত সরকারের হয়ে কাজ করে গেছেন। ক্ষুদ্র একটি নগর রাষ্ট্র সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং দেশটির আধুনিকায়নে লি কুয়ানের অবদান বিশাল। তবে একই সঙ্গে ক্ষমতা এককেন্দ্রিক করে রাখার জন্য তিনি সমালোচিত হয়েছেন।