ঢাকাWednesday , 25 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিম চুরির দায়ে কারাদণ্ড

Link Copied!

eggআন্তর্জাতিক ডেস্ক: কিউবায় ডিম চুরির দায়ে ১৮ জন সরকারি কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে স্থানীয় এক আদালত । কর্মকর্তারা সব মিলিয়ে ৮০ লাখ ডিম চুরি করে কালোবাজারে বিক্রি করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় এক সরকারি পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দন্ডপ্রাপ্তরা সবাই সরকারের ডিম বিতরণ সংস্থার কর্মচারী। এই চুরির খবরটি প্রথম প্রকাশিত হয়েছিল ওই পত্রিকাতেই।
কিউবার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র গ্রানমা বলছে, দেশটির অসাধু কর্মচারীরা মিলে কালোবাজারে ৮০ লাখ সরকারি ডিম বিক্রি করেছিলেন। তারা ২০১২ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত দীর্ঘ ১০ মাস ধরে কালোবাজারে ডিম বিক্রি করে গেছেন। তারা ডিম বিক্রির জন্য জাল চালানপত্র এবং জাল হিসেব তৈরি করেছিলেন বলেও জানা গেছে। এই  ডিম দুর্নীতির কারণে প্রায় সাড়ে ৩ লাখ ডলার সমপরিমান অর্থ লোকসান দিতে হয়েছে কিউবা সরকারকে।
তবে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়েছেন এক কর্মকর্তা। আরো ছয় ব্যক্তিকে চুরির টাকা ফেরত দেয়ার আদেশ দিয়েছে আদালত।