ঢাকাTuesday , 24 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্র-শনি ব্যাংক খোলা রাখার নির্দেশ

Link Copied!

bankনিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (২৭, ২৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম বরাবর পাঠানো হয়েছে।
মো. সামসুল আলম স্বাক্ষরিত ওই চিঠি উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলকারীদের নির্ধারিত জামানত জমাদানের প্রমাণ স্বরূপ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা যেকোনো তফসিলি ব্যাংকের রসিদ মনোনয়পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। কিন্তু আগামি ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং ২৭ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি কারণে ব্যাংক বন্ধ থাকায় তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা ট্রেজারি চালান বা পে-অর্ডার বা যেকোনো তফসিলি ব্যাংকের রসিদ সংগ্রহ করতে পারবেন না।
এজন্য আগামী ২৭ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এ তিনি সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামি ২৮ এপ্রিল। সে লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।