ঢাকাTuesday , 24 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত

Link Copied!

biman-germanআন্তর্জাতিক ডেস্ক : শতাধিক আরোহী নিয়ে দক্ষিণ ফ্রান্সের আল্পস পর্বতমালায় একটি জার্মান যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ১৪৮ আরোহীর কী হয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার  বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসিলডোর্ফে যাচ্ছিল।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জার্মান লুফথানসা এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান স্বল্প বাজেটের জার্মান উইংস এয়ারলাইনসের এ-৩২০ এয়ারবাসটি বার্সেলোনা থেকে  ডুসিলডোর্ফ যাচ্ছিল। বিমানটি দক্ষিণ ফ্রান্সের ডিগ্নি এলাকায় এলে এটি আল্পস পর্বতমালায় বিধ্বস্ত হয়।
ফরাসি দৈনিক লা মঁদ ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ১৭৪ আরোহী বহনে সক্ষম বিমানটিতে ১৪২ জন যাত্রী, ২ জন পাইলট ও ৬ জন ক্রু ছিলো।
ফ্রান্সের রাষ্ট্রপ্রধান ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়। আরোহীদের কেউ জীবিত নেই সেই বিষয়টি  আমরা মাথায় রাখছি।’
তিনি জানান, দুর্ঘটনার স্থানটি  বেশ দুর্গম।
ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস জানান, দুর্ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সেজানহুকে পাঠানো হয়েছে।