নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার দেশ ইথিওপিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল সোমবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে উইমেন ইন পার্লামেন্ট গ্লোবাল ফেরামের (ডব্লিউআইপি) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এবং সেখানে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার গ্রহণ করবেন তিনি।
শাহরিয়ার আলম তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

