ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানা প্লাজার পুনরাবৃত্তি যেন না ঘটে

Link Copied!

canadianনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে সাভারের রানা প্লাজা ধসের মতো ঘটনা যেন আর না ঘটে সে দিকে আরো নজর দিতে বলেছেন বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইত পিয়েরে লারামি। একইসঙ্গে এ খাতের উন্নয়নে যা করা দরকার তা এখনই করে ফেলতে হবে বলে মত দিয়েছেন তিনি।
২০১৩ সালের ওই ঘটনায় এক হাজারের বেশি শ্রমিক নিহত হন।
নবনিযুক্ত এ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সহয়তা করবে। আর মধ্যম আয়ের দেশে পরিণত হলে দেশটি আর শুক্তমুক্ত সুবিধা পাবে না। তাই এ খাতের উন্নয়নে যা দরকার তাতে এখনই নজর দিতে হবে। কারখানার কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। রানা প্লাজার মতো দ্বিতীয় কোনো ঘটনা যেন আর না ঘটে সে দিকে নজর দিতে হবে।’
সোমবার দুপুরে বিজিএমইএ কনফারেন্স লাউঞ্জে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় হাইকমিশনার এসব কথা বলেন।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএয়ের ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতারও আশ্বাস দেন বেনোইত পিয়েরে লারামি। তিনি বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যে আমি গর্বিত। বিজিএমইএয়ের টার্গেট পূরণে কানাডা পাশে থাকবে এবং সহযোগিতা করবে।’
বিশ্বে বাংলাদেশের পোশাক খাতের অগ্রযাত্রাকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, ‘বাংলাদেশ ও কানাডার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে পোশাক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে গার্মেন্টস সেক্টর থেকে। এ সেক্টরে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ফলে দেশে বেকার সংখ্যা কমেছে। গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিক-কর্মচারীর মধ্যে ৮০ শতাংশই নারী। যারা এখান থেকে আয় করে সংসার চালাচ্ছেন এবং ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলছেন।’
আতিকুল ইসলাম বলেন, ‘সরকার, অ্যাকোর্ড, অ্যালায়েন্সের সহায়তায় আমরা কারখানার কর্ম পরিবেশ উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছি যাতে শ্রমিকরা নিরাপদে কারখানায় কাজ করতে পারে। এ লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য-সেবা নিশ্চিত করার জন্য ঢাকার মিরপুরে এবং চট্টগ্রামে দুটি হাসপাতাল তৈরি করছে বিজিএমইএ। এ হাসপাতালে শ্রমিক-কর্মচারীরা ফ্রি চিকিৎসা সেবা পাবেন।’
অনুষ্ঠানে অন্যর মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএয়ের সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, সাবেক দ্বিতীয় সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।