ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনায় নাৎসিদের গোপন আস্তানা!

Link Copied!

treeআন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার গভীর জঙ্গলে সনাৎসিদের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর লুকিয়ে থাকার জন্য ওই আস্তানাটি তৈরি করেছিল।
আর্জেন্টিনার উত্তরাঞ্চলে প্যারাগুয়ে সীমান্তের কাছে তেয়ু চুয়ারে প্রাদেশিক পার্কে  এ আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ক্ল্যারিন নামে দেশটির একটি পত্রিকা। নির্জন ওই বনে তিনটি ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ওইগুলো  এগুলো নাৎসিদের আস্তানা ছিল বলে জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দালানগুলোর ভেতরে পাঁচটি জার্মান মুদ্রা খুঁজে পেয়েছেন। এগুলো ১৯৩৮ থেকে ১৯৪১ সালের মধ্যে তৈরি । এছাড়া সেখানে চিনামাটির তৈরি কিছু বাসনপত্রের টুকরা পাওয়া গেছে যাতে খোদাই করে লেখা রয়েছে ‘মেড ইন জার্মানি’।
গবেষক দলের প্রধান ড্যানিয়েল চ্যাভেলজন বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি নাৎসিদের একটি গোপন পরিকল্পনা ছিল যুদ্ধে পরাজিত হলে শীর্ষ নেতাদের জন্য গোপন আস্তানা তৈরির। এক্ষেত্রে তারা দুর্গম মরুভূমি, পর্বত অথবা নির্জন জঙ্গলকে প্রাধান্য দিয়েছিল।’
নাৎসিদের অনুসন্ধানকারী প্রতিষ্ঠান সিমন উইসিনথাল সেন্টারের মতে, ১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জুয়ান পেরন ক্ষমতায় থাকাকালে হাজার নাৎসি, ক্রোয়েশিয়ার ফ্যাসিবাদি সংগঠন উসতাশা ও ইতালির ফ্যাসিবাদীরা আর্জেন্টিনায় চলে আসে।