ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাত বছর পর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফিরলো পাকিস্তান

Link Copied!

republic-day-pakistanআন্তর্জাতিক ডেস্ক: বিগত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো প্রজাতন্ত্রদিবস পালনে কুচকাওয়াজ করলো পাকিস্তানের সেনাবাহিনী। সুসজ্জিত সাঁজোয়াসহ সেনাদল পতাকা নিয়ে প্যারেড গ্রাউন্ডে শক্তির প্রতীকী উপস্থাপন করে দিবসটির প্রতি শ্রদ্ধা জানালো।
ঐতিহাসিক ভিত্তি: ১৯৪০ সালের ২৩ মার্চ ব্রিটিশ ভারতে মুসলিম লীগ কৃর্তক উত্থাপিত ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তানকে সাধারণ রাষ্ট্রব্যবস্থা থেকে ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরের রূপরেখা প্রণীত হয়। এ প্রস্তাব পাস হলে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ইসলামি প্রজাতন্ত্র গঠনের আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম সম্পন্ন হয়। পাকিস্তান প্রতি বছর এ দিবস পালন করে থাকে।
নওয়াজের ভাষ্য: প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ভাষণে বলেন, ‘এ দিনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা-পিতাকে প্রদানকৃত প্রতিশ্রুতির কথা স্মরণ করছি। এ মাতৃভূমিকে সর্বোতভাবে রক্ষা করাই হবে আমাদের প্রধানতম ব্রত।’ তিনি রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্তদের হুঁশিয়ার করে দেন।
কেন সাত বছর পর: ২০০৮ সাল থেকে তালেবানদের সঙ্গে পাকিস্তানী সেনাবাহিনীর যুদ্ধ জোরদার হয়ে ‍উঠলে পরবর্তী সাত বছর কুচকাওয়াজে অংশ নিতে পারেনি সেনাবাহিনী। অবশেষে অষ্টম বছরের ভোরে ৩১ বার কামান গর্জে উঠলো।
সতর্কতা: অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হয়েছে। কুচাকাওয়াজের পুরোটা সময় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে। কেননা তালেবানরা প্রায় বোমা বিস্ফোরণের কাজে মোবাইল নেটওয়ার্ককে ব্যবহার করে থাকে।