ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোরআন পোড়ানোর ঘটনায় মামলা

Link Copied!

bogra_mapবগুড়া প্রতিনিধি: গাবতলীতে পারিবারিক কলহের জের ধরে স্বপন মিয়া (২৬) নামে এক যুবক কোরআন শরিফে লাথি মেরে আগুন দিয়ে পুড়ে ফেলার অভিযোগে থানায় মামলা হয়েছে।
সোমবার সকালে গাবতলী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) লাল মিয়া বাদী হয়ে মামলা দাযের করেন।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের নশ্করীপাড়া গ্রামে কোরআন শরিফ আগুনে পুড়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই গ্রামের স্বপন মিয়া তার বাবা বুলু মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বপন ক্ষিপ্ত হয়ে ঘরে রাখা কোরআন শরিফ পা দিয়ে একাধিকবার লাথি মেরে আগুন দিয়ে পুড়ে ফেলে।
গ্রামের মাতব্বর ও স্বপনের জ্যেঠাতো ভাই মুন্নু মিয়া জানান, ওরা পীরভক্ত লোক হওয়ায় নামাজ পড়ে না, কোরান শরিফ মানেনা। যে কারণে কোরান শরিফে লাথি মারা এবং আগুনে পুড়ে ফেলতে দ্বিধা করেনি। আগামী শুক্রবার গ্রামে শালিস ডেকে এর বিচার করা হবে।
গাবতলী মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) লাল মিয়া জানান, এ ঘটনার পর থেকেই স্বপন মিয়া পলাতক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে থানায় মামলা হয়েছে।