ঢাকাMonday , 23 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনৈতিক কাজে বাধা দেয়ায় খুন হন শাহজাহান

Link Copied!

dedসিলেট প্রতিনিধি: স্বামী পরিত্যক্তা নারীর সঙ্গে এক যুবকের অনৈতিক সম্পর্কের জের ধরে সিলেট শহরতলীর হাটখোলা গ্রামের ব্যবসায়ী আতাউর রহমান শাহজাহান (৩৭) খুন হয়েছেন।
গত ২১ মার্চ দুপুরে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার শাহী ঈদগাহের পাশ থেকে শাহজাহানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ হাটখোলা গ্রামের জরিনা বেগম ও আবদুল জহির বাদাইকে আটক করে।
সোমবার দুপুরে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে জরিনা বেগম ও আবদুল জহির বাদাই (২৬)  খুনের কথা স্বীকার করেছে।’
তিনি বলেন, ‘জরিনার সঙ্গে বাদাইয়ের অনৈতিক সম্পর্ক ছিল। এতে শাহজাহান বাধা দিত। ঘটনার দিন  রাতে জরিনার বাড়িতে যান শাহজাহান। জরিনার বাড়িতে শাহজাহানকে ভাত খেতে দেখে বাদাই ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে শাহজাহানকে কুপিয়ে খুন করে। খুন করার সময় বাদাইকে সহযোগিতা করে জরিনা।’
ওসি জানান, ঘটনার পর নিহতের ছোট ভাই কবির আহমদ বাদি হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন।