চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীপাড়ে মাটি কাটার সময় দু’টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় ১ জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মিমারা চরের নদীপাড় থেকে অবৈধভাবে মাটি কাটে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭-৮ জন লোক থাকলেও একজনকে আটক করতে সক্ষম হয় তারা। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’

