গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনীতে আগুন লেগে ৩০টি ঘর পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যপক ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কেউ আহত হয়নি।
রোববার রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ২টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের হরিণহাটি এলাকার আফজাল হোসেনের কলোনিতে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্র্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পরপরই বাসিন্দারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কেউ আহত হননি । আগুনে কলোনির ৩০টি ঘর ও মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কলোনিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

