নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক লিমিটেডের, ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির কর ও প্রভিশন পরবর্তী কনসোলেটেড মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। সমাপ্ত বছরে কোম্পানির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ এপ্রিল সকাল ১১ টায় রাজধানীর জোয়ার সাহারায় বসুন্ধরার ৩ নম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এদিকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ জুন সকাল ১০ টায় রাজধানীর শেরে বাংলানগর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
ফার্স্ট লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৪ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল সকাল ১১ টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

