ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কয়ার ফুড এন্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

spuareনিজস্ব প্রতিবেদক: স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।  গত ২০ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরের গ্র্যান্ড সিজনস হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রায় ৩০০ জন মাঠ পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এই বার্ষিক সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে ২০১৪ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা ও অর্জিত বিক্রয় পর্যালোচনা এবং ২০১৫ সালের বিক্রয় ও বিপণন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি তার বক্তব্যে বিক্রয় প্রতিনিধিদেরকে আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে সময়োপযোগী, কার্যকর ও উদ্যোগী পরিকল্পনা গ্রহণের প্রতি গুরুত্ব দেন। ২০১৪ সালে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া রাঁধুনী, রুচি ও চাষী পণ্যসামগ্রী বাজারজাতকরণ ও বিতরণের ক্ষেত্রে যে তারতম্য রয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে দক্ষতা অর্জন ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।
কোম্পানির প্রধান বিক্রয় কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম সম্মেলনে ২০১৪ সালের অর্জিত বিক্রয় লক্ষ্যমাত্রার রিপোর্ট এবং ২০১৫ সালের বিক্রয় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা উপস্থাপন করেন ।
সম্মেলনে বিশেষ বক্তব্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) আবু তৈয়ব সিদ্দিকী প্রতিনিধিদের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রপ্তানি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ গুলজার রহমান বিশ্বাস ও বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ ইমতিয়াজ ফিরোজ।
সম্মেলন শেষে ২০১৪ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী বিক্রয় প্রতিনিধিদের মধ্যে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।