নিজস্ব প্রতিবেদক : মাস্টারকার্ডের ডেবিট কার্ড হোল্ডারদের জন্য ‘কার্ড-স্টার্ট-গো’ নামে একটি ক্যাম্পেইন শনিবার থেকে শুরু হয়েছে। এ অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত চলবে।
‘কার্ড-স্টার্ট-গো’ একটি দেশব্যাপী প্রচারণা যা বিভিন্ন ব্যাংক যেমন: ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংকের অংশগ্রহণে পরিচালিত হবে।
এই ক্যাম্পেইনের অধীনে একজন মাস্টারকার্ড কার্ডধারী যখন ন্যূনতম এক হাজার টাকার ব্যক্তিগত কেনাকাটার জন্য তার ডেবিট কার্ড ব্যবহার করবেন তখনই তিনি এর জন্য পয়েন্ট অর্জন করবেন।
সুযোগটি পেতে ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন মাস্টারকার্ড কার্ডধারীকে কমপক্ষে চারবার এক হাজার টাকার লেনদেন করতে হবে। শীর্ষ পয়েন্ট প্রাপ্তরা ১০০ টিরও বেশি আকর্ষণীয় পুরস্কার পাবেন।
পুরস্কারগুলো হচ্ছে, ২ রাত ৩ দিন থাকাসহ মালয়েশিয়া বিমান টিকেট, মোবাইল ফোন এবং আকর্ষণীয় গিফট ভাউচার।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আমরা বাংলাদেশে মাস্টারকার্ড ডেবিট কার্ডধারীদের জন্য ‘কার্ড-স্টাট-গো’ ক্যাম্পেইনের কার্যক্রম চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। কার্ড হোল্ডারগণ শুধুমাত্র তাদের নিয়মিত খরচের জন্যই পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন পাশাপাশি নিরাপদ এবং সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতাও উপভোগ করতে পারবেন। সেই আলোকে আমাদের দৃঢ় বিশ্বাস, এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক পদ্ধতির লেনদেনের ব্যাপক অগ্রগতি ঘটবে।’

