ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে কাউন্টিভিত্তিক নির্বাচনে এগিয়ে বিরোধী দল

Link Copied!

Marien-Le-penআন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের কাউন্টিভিত্তিক নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে অতিডানপন্থী রাজনৈতিক দল।
১০১টি কাউন্টিতে অনুষ্ঠিত হতে থাকা এ নির্বাচনে প্রার্থীদের বিদ্যালয় ও উন্নয়নকেন্দ্রিক প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানা যায়।
প্রাদেশিক নির্বাচনে অতিডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের সুবিধাজনক অবস্থানকে বর্তমান রাষ্ট্রপ্রধান ফ্রাঁসোয়া ওলাঁদের নির্বাচনী দৌড়ে আরও পিছিয়ে পড়ার লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইতোপূর্বে নগরপাল নির্বাচনে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি নির্বাচনে ওলাঁদের সমাজতান্ত্রিক দল খুব বেশি সুবিধে করতে পারেনি।
ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন মারিয়ঁ লপেঁ। চলতি বছরে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
লপেঁ যে সকল বিষয়বস্তুকে সামনে নিয়ে এসে জনগণের নজর কেড়েছেন সেগুলো হলো: অর্থনৈতিক স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধির উচ্চহার, কেন্দ্রীভূত ক্ষমতা এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি বৈষম্যমূলক আচরণ।