সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের উপ-নির্বচান চলাকলে ৬ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৪ জন পুরুষ ভোটার অন্য দুইজন নারী। জাল ভোটার সন্দেহে আটক করার পর আবার তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
এরা হলেন- আসিয়া বেগম ও মিনারা বেগম। তবে পুরুষ ভোটারদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আপফতাব হোসেন খানের পক্ষে জাল ভোট দিতে গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান আসিয়া বেগম, মিনারা বেগমসহ আরো ৪জন পুরুষ ভোটার। পরে সাড়ে ১১টায় কেন্দ্র প্রবেশ করলে পুলিং অফিসার তাদের আইডি কার্ড দেখাতে বলেন। পরে তারা আইডি কার্ড দেখাতে না পারায় তাদের আটক করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আটক ব্যক্তিদের ছেড়ে দেয়া।
আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল ইসলাম বলেন, ‘ আটক ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়েছে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

