ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গির্জায় হামলা-ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

misonariনিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে গির্জায় বোমা হামলা ও ভারতে মিশনারি স্কুলে এক সিস্টার সুপিরিয়রকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
শনিবার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানে দুটি চার্চে বোমা হামলা করে ১৫ জন নিরীহ লোককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরো ৭৮জন আহত হয়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে কনভেন্ট অব জেসাস অ্যান্ড মেরিস্ স্কুলের ৭৪ বছর বয়সী এক সিস্টারকে গণধর্ষণ করা হয়েছে।
ন্যাক্কারজনক এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ভারত ও পাকিস্তান সরকারের কাছে আহ্বান জানান বক্তরা।
এছাড়া গত ৭ মার্চ মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খ্রিস্টানদের হত্যা করার প্রতিবাদে রোববার সারাদেশে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানানো হয় মানববন্ধন থেকে।
মানবন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নিমল রোজারও, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।