ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এ নিয়ে গত দেড় মাসে বিভিন্ন সমস্যায় আশুগঞ্জ সারকারখানা ৬ বার উৎপাদন বন্ধ হয়েছে।
শুক্রবার রাত থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।
সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের প্রতিদিন ১৪শ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবির জানান, রাত থেকে সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের বয়লারে ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। তবে কারখানা চালু করতে আরো ৩/৪দিন সময় লাগতে পারে।
আশুগঞ্জ সার কারখানা মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সাদ্দাত হোসেন জানান, বর্তমানে কারখানায় আমদানি করা ৩০ হাজার টন সার মজুদ রয়েছে। ফলে কারখানার কমান্ডভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো সম্ভবনা নেই।

