ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেউ নির্বাচনে গেলে বাধা না দিতে খালেদাকে আহ্বান

Link Copied!

nuqusizনিজস্ব প্রতিবেদক: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কেউ প্রার্থী হতে চাইলে তাকে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করা না হয় সে জন্য বিএনপির হাইকামান্ডের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ আহ্বান জানান। সুষ্ঠু, নিরপেক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সুজন সম্পাদক বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রয়োজনে নির্বাচনের পূর্বেই সেনাবাহিনী মোতায়েন করা হোক।’
রাজনৈতিক মামলার কারণে পলাতক এবং কারারুদ্ধ সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি জামিন দেয়ার আহ্বানও জানান ড. বদিউল আলম মজুমদার।