ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার শুরু হচ্ছে গ্লোবাল কটন সামিট

Link Copied!

Cotonনিজস্ব প্রতিবেদক: আগামী ২০ মার্চ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫। রাজধানীর হোটেল রেডিসন হোটেলে এ সামিট অনুষ্ঠিত হবে। এ সামিটের আয়োজন করছে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিমএ)।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিটিএমএ’র সভাপতি তপন চৌধুরী জানান, বাংলাদেশের স্পিনিং উপখাতের এবং তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ সামিটে অংশগ্রহণ করবেন। এছাড়া বিসিএ’র সদস্য ও বিদেশি ট্রেডার, শিপার ও মার্চেন্টসহ মোট ২০টি দেশের ২৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, ‘এ সামিটের মাধ্যমে আমরা আমাদের অদম্য সাহস ও বিচক্ষণতা দিয়ে যাবতীয় প্রতিকূল অবস্থা মোকাবেলার মাধ্যমে নিজ নিজ ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’
২০ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এই সামিটের উদ্বোধন করবেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম, নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের প্রতিনিধিরা।
এক প্রশ্নের জবাবে তপন চৌধুরী বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তোরণে সাধারণ মানুষের মতো আমাদেরও চাওয়া। এই অবস্থার কারণে নতুন উদ্যোক্তারা লোকসানের মুখোমুখি হবে। তাই দেশে যা কিছু হোক না কেন আমাদের উৎপাদন বাড়াতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএ’র সভাপতি মো. আইউব, বিটিএমএ’র সহসভাপতি শওকত আজিজ রাসেল, পরিচালক ফরহাদ হোসেন খান প্রমুখ।