ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাদের সঙ্গে আলোচনা প্রয়োজন : জার্মানি

Link Copied!

stainmeirআন্তর্জাতিক ডেস্ক : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, সিরিয়ায় চার বছরের রাজনৈতিক সংকট সমাধানের উপায় বের করতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলোচনার প্রয়োজন হতে পারে ।
বুধবার ইসলামিক স্টেটের বিরুদ্ধে আর্ন্তজাতিক জোটভুক্ত দেশগুলোর সম্মেলন শেষে এক জার্মান দৈনিককে তিনি এ কথা বলেন।
সিরিয়ার সংকট নিরসনে প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন বলে চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিতন্তব্য করেছিলেন। কেরির এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছিল তুরস্ক, ব্রিটেন ও ফ্রান্স । এর পর বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন।
ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, ‘সিরিয়ার সহিংসতা অবসানের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক আলোচনা। আর এ জন্য প্রেসিডেন্ট আসাদের সঙ্গেও যদি আলোচনায় বসতে হবে তা করা উচিৎ।’