আন্তর্জাতিক ডেস্ক: অবসর বিষয়ক নীতিমালা নিয়ে তীব্র অসন্তোষে ভুগছে জার্মানির বিমান সংস্থা লুফথানসার বৈমানিকরা। বৃহস্পতিবার অবসর বিষয়ে অসন্তোষগুলো সামনে রেখে তারা বিক্ষোভে নামে এবং শুক্রবার পর্যন্ত বিক্ষোভের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয়।
বাতিলকৃত ফ্লাইট ও ভোগান্তি: এ ঘোষণার ফলে সহস্রাধিক ফ্লাইট অকার্যকর হয়ে পড়ায় অর্ধলক্ষ্যের বেশি যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। জানা যায় ১,৪০০ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয় যার নিবন্ধিত যাত্রীসংখ্যা ছিল ৮০,০০০। বৃহস্পতিবারের পর সব ধরনের ফ্লাইটের পরিবের্তে দূরপাল্লার ফ্লাইট ও মালামাল পরিবহন বন্ধে বিক্ষোভ সীমিত করবেন বৈমানেকরা।
অতীত ইতিহাস: জার্মানির লুফথানসা এয়ারলাইন্সে গত বছরের এপ্রিল মাস থেকে এ নিয়ে চৌদ্দতম বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। অবসর এবং পেনশনসংক্রান্ত নীতিমালা দিনের পর দিন কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ সৃষ্টি করে আসছে।
সহযোগী প্রতিষ্ঠানের প্রতিক্রিয়া: লুফথানসার সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো জার্মান উইংস, ইউরোউইংস, সুইস এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স। লুফথানসার বৈমানিকদের বিক্ষোভের প্রভাব ঐ প্রতিষ্ঠানগুলোয় পড়েনি।

