ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্দয় যুদ্ধের শপথ তিউনিসিয়ার

Link Copied!

tunasiyaআন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার বারদো জাদুঘরে বন্দুক হামলায় ২১ জন নিহত হওয়ার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্মম লড়াইয়ের শিপথ নিয়েছেন প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি।
বুধবারের ওই হামলায় ১৭ বিদেশি এবং ২ তিউনেশিয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি। নিহতদের মধ্যে জাপান, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং স্পেনের নাগরিক রয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে ২ হামলাকারীও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্মম লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। বুধবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বেজিকাইদএসেবসি এ হত্যাকান্ডকে বিভৎস উল্লেখ করে বলেছেন, এর সঙ্গে জড়িতদের কোন ধরনের দয়া দেখানো হবে না। তার ভাষায়,‘এই সংখ্যালঘু দানবরা আমাদের ভয় দেখাতে পারবে না। এদের প্রতি কোনো রকম দয়া দেখানো হবে না। আমরা ওদের প্রতিহত করব। শেষ পর্যন্ত গণতন্ত্রই বিজয়ী হবে।’
তবে এই হামলাকে দেশের ইতিহাসের একটি সঙ্কটজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী হাবিব ইসিদ।
এদিকে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাদুঘরের বাইরে সাদা পতাকা উড়িয়ে এবং মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেছে তিউনিসিয়ার বহু মানুষ।