ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাসুম হত্যায় ২ জনের যাবজ্জীবন

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক: বিকল্প ধারার নেতা ও সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরীর বিজয় মিছিলে হামলা করে মাসুমকে খুন করার অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায়ে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাবুল ও শাহাদাৎ। এরমধ্যে বাবুল জেল হাজতে থাকলেও অপর দণ্ডিত আসামি শাহাদাৎ পলাতক রয়েছেন।
এই মামলায় চার্জশিটভুক্ত অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
খালাসপ্রাপ্তরা হলেন- আবদুল কাদির, শাহজাহান, আলী আহম্মেদ, স্বপন, তপন, কাইয়ুম, মোতালেব, জামাল মাতুব্বর ও জলিল।
২০০৪ সালের ১০ আগস্ট এই মামলটির চার্জশিট দাখিল করা হয়। ২০০৮ সালের ২২ অক্টোবর মামলাটিতে অভিযোগ গঠন  করেন বিচারক।
চার্জশিটে ৩০ জনকে সাক্ষি করা হয়। এদের মধ্য থেকে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইবুনাল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালের ৭ জুন বিকাল ৩ টা ৪৫ মিনিটের সময় তৎকালীন সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরীর বিজয় মিছিলে যাওয়ার জন্য মামলার বাদী আবদুল্লাহ আল মামুন ও তার নিহত ভাই মাসুম বাড়ি থেকে বের হয়ে শ্রীনগর থানার কামাড়গাও গনিমুন্সি বাড়ির নিকটস্থ রাস্তায় পৌঁছলে আসামি শাহাদাৎ, বাবুল ও কাইয়ুমসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পনা মোতাবেক তাদের (বাদী ও তার ভাই) উপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে মাসুম নিহত হন এবং বাদী আবদুল্লাহ আল মামুন গুরুতর রক্তাক্ত জখম হন। এ ঘটনায় আহত আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পর দিন শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি মো. আবু আবদুল্লাহ ভুঁইয়া। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, অ্যাডভোকেট আবদুল মান্নান এবং অ্যাডভোকেট মো. এমদাদুল হক লাল।