ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষার আগেই সড়ক সংস্কার শেষ করুন

Link Copied!

Kaderনিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন বর্ষা মৌসুম ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশের সব সড়ক ও মহাসড়ক সংস্কার কাজ শেষ করতে হবে। যদি কেউ কাজের গাফিলতি বা অনিয়মের আশ্রয় নেন এবং যথাসময়ে সংস্কার কাজ শেষ করতে না পারেন তবে তাদের কার্যাদেশ বাতিল করা হবে।’
বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন বর্ষা মৌসুম ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের ১০টি জোন ও ২০টি সার্কেলের প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্ষায় সংস্কার কাজের গুণগত মান খারাপ এবং যানবাহন চলাচলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সারাদেশের সড়ক-মহাসড়ক উন্নয়ন কাজের নানা দিক তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গাজীপুর-মাওয়া এলাকার ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। আগামী ১০ এপ্রিলের মধ্যে সেটা উদ্বোধন করা হবে এবং যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।’
রাজনৈতিক কাজের তদবির সম্পর্কে মন্ত্রী বলেন, যদি কোন রাজনৈতিক দল তদবিরে আসে আর সেটা যদি মানবিক কারণে হয়, তাহলে বিবেচনা করা হবে। আর যদি রাজনৈতিক কোনো কাজের তদবির হয়, তাহলে ঐ তদবিরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
ঢাকা-চট্টগ্রাম ৪ লেইন সড়ক উন্নয়ন প্রকল্পের ১২০ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে দাবি করে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী ১৫ মে’র মধ্যে ঢাকা-জয়দেবপুর ও ময়মনসিংহ সড়ক উন্নয়নের কাজ শেষ হবে।’