ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের প্রথম সেবাঘর উদ্বোধন

Link Copied!

IBBL_নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মানিকনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম সেবাঘর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ সেবাঘর উদ্বোধন করেন।
সেবাঘরের মাধ্যমে গ্রাহকরা এটিএম ও আইডিএম-এ ২৪ ঘণ্টা টাকা জমা-উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট নেওয়া, আই-ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন ও বিনিয়োগ তথ্যসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফা আনোয়ার বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই দেশব্যাপী সেবাঘর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান মো. শফিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রোমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুহাম্মদ কামাল উদ্দিন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।